ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
The Campus Times online
সর্বশেষ
জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনটির অভিযোগ, এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের আশ্বাস দিলেও দীর্ঘ সময়েও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান।দাবিগুলোর মধ্যে রয়েছে— আসাদুল আলম শেখের নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও প্রাতিষ্ঠানিক-রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুর সঙ্গে আসাদুলের কথোপকথনসহ সংশ্লিষ্ট চ্যাট, যোগাযোগ ও ডিজিটাল তথ্য যাচাই করে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া; অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মনির, মারুফ ও জিতুর সংশ্লিষ্টতা তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন; জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল; কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে উত্থাপিত অসঙ্গতির নিরপেক্ষ তদন্ত ও অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ; এবং ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।সংবাদ সম্মেলনে জিয়া উদ্দিন আয়ান অভিযোগ করেন, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের হলে থাকার প্রজ্ঞাপন, কর্মচারী পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতি, রিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগ এবং ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপি ঐশী সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা বা পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাবি ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম শাওন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. শরীফ, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম নাজিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

রাষ্ট্রবিরোধী অপতৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

ইবিতে হলের ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

'মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিলেন অভি রহমান'—দাবি ভুক্তভোগীর, অভিযোগ প্রত্যাহার

'মারতে নয়, আমাকে বাঁচাতে এসেছিলেন অভি রহমান'—দাবি ভুক্তভোগীর, অভিযোগ প্রত্যাহার

ঢাবিতে কালো দিবস আজ, ২০০৭ সালের ঘটনার স্মরণে আলোচনা সভা

ঢাবিতে কালো দিবস আজ, ২০০৭ সালের ঘটনার স্মরণে আলোচনা সভা

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘DUSA Photography Contest 2026’, প্রকাশ পেল বিজয়ীদের নাম

বর্ণিল আয়োজনে শেষ হলো ‘DUSA Photography Contest 2026’, প্রকাশ পেল বিজয়ীদের নাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর : তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ

ইবি উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে প্রশাসনের কর্মসূচি বর্জন করলো ছাত্রদল

ইবি উপাচার্যের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে প্রশাসনের কর্মসূচি বর্জন করলো ছাত্রদল

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

জাবিতে উপ-উপাচার্যের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ ছাত্র ইউনিয়নের

জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

জাবিতে ছয় ইস্যুতে তদন্তের দাবি ছাত্রশক্তির, প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

বাকৃবির ২৭তম উপাচার্য হলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

বাকৃবির ২৭তম উপাচার্য হলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত "

অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা

অনলাইন নিরাপত্তায় সচেতনতা বাড়াতে জাবিতে কর্মশালা

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের

শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ইবি উপাচার্যের

ইবির ফটকে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির

ইবির ফটকে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির

পাবিপ্রবি ছাত্রদলের ১৭তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পাবিপ্রবি ছাত্রদলের ১৭তম ব্যাচের কর্মীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ভর্তি-ইচ্ছুদের ভোগান্তি কমাতে বাকৃবি শিক্ষার্থীর তৈরি ‘অ্যাডমিশন হাব’

ভর্তি-ইচ্ছুদের ভোগান্তি কমাতে বাকৃবি শিক্ষার্থীর তৈরি ‘অ্যাডমিশন হাব’

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইবি ছাত্রশক্তির ৫ দফা

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইবি ছাত্রশক্তির ৫ দফা

পাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে ‘অদম্য-১৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ শুরু

পাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে ‘অদম্য-১৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ শুরু

কোন ভিডিও নেই !

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন