পুসাকের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন
পুসাকের সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন চুয়াডাঙ্গা জেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা’ (পুসাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃআল আমিন খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান নুহিন শনিবার (৩০মে) চুয়াডাঙ্গায় পুসাকের ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত সভাপতি মোঃ আল আমিন খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র।সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র তিনি।দায়িত্ব গ্রহণের পর আল আমিন খান বলেন, আমরা বিশ্বাস করি, পুসাক শুধু একটি সংগঠন নয়; এটি চুয়াডাঙ্গার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পরিবার। এই পরিবারের অগ্রযাত্রায় আপনাদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।নতুন কমিটির পক্ষ থেকে সকলের দোয়া, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আশা করি আমরা সবাই মিলে পুসাককে আরও ঐক্যবদ্ধ, কার্যকর ও সমৃদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে পারব।সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান নুহিন সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি সর্বশেষ কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও বাঁধন, হল কুইজ ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা এবং সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, শিক্ষার্থীদের কল্যাণ এবং জেলার সার্বিক উন্নয়নে পুসাক সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।"