ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারায় লাল সবুজের প্রতিনিধিরা।

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলংকাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান।

৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামীকাল বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো-স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং বাংলাদেশ।

The Campus Times online

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x