ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে আধুনিক ল্যাব উদ্বোধন

শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং উন্নত গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ‘Advanced Soil and Environmental Microbiology Laboratory’ নামে একটি আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এই ল্যাবরেটরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় ল্যাবটি স্থাপন করা হয়েছে। নতুন এ ল্যাবরেটরি প্রতিষ্ঠার ফলে মৃত্তিকা, পরিবেশ ও মাইক্রোবায়োলজি সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নতমানের গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম জুলফিকার আলী-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের HEAT প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশ ও জাতির কল্যাণে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গবেষণার ফলাফল শুধু গবেষণাগার বা একাডেমিক পরিসরে সীমাবদ্ধ না রেখে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশের প্রতি গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে মানসম্মত গবেষণা প্রকাশের মাধ্যমে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

গবেষকদের আরও উৎসাহিত করতে অনুষদ পর্যায়ে রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং একই সঙ্গে গবেষণার মান বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে HEAT প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে আধুনিক গবেষণাগার স্থাপন করা হচ্ছে। এসব ল্যাবরেটরির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে। ল্যাবগুলোর কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে মৃত্তিকা, পানি, পরিবেশ ও পরিবেশগত মাইক্রোবায়োলজি বিষয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মাটির গুণগত মান, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য ও টেকসই পরিবেশ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উন্নত গবেষণা পরিচালনায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের গবেষকরা তাঁদের নিজ নিজ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আধুনিক প্রযুক্তি ও গবেষণাগার সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

The Campus Times online

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে আধুনিক ল্যাব উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x