ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের নতুন আতঙ্ক: কে এই ডেভিড ইমন

চট্টগ্রামের নতুন আতঙ্ক: কে এই ডেভিড ইমন

গত ১৩ জুলাই চট্টগ্রামের চন্দনপুরায় ডিজিটাল ডট নেট (ডিজিটাল ডট নেট - ডিডিএন) নামের একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা না পেয়ে তার নির্দেশে ৩০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ওই অফিসে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা লুট করে। এছাড়া জিইসির মোড়ের নেট প্লাস নামের আরেকটি প্রতিষ্ঠানেও হোয়াটসঅ্যাপে কল দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তিনি। এসব ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ তার দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছিল।

ফটিকছড়ির কাঞ্চননগরের সাধারণ কৃষকের সন্তান ডেভিড ইমনের পড়াশোনা তেমন ছিল না। অল্প বয়সেই তিনি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুবাদে তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের গ্রুপের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছেন। বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারী এলাকায় এই চক্রের আধিপত্য সবচেয়ে বেশি, এবং মাত্র দুই বছরেই তিনি অন্তত সাতটি খুনের মামলার আসামি হয়েছেন।

কারাগারে থাকা ছোট সাজ্জাদের অবর্তমানে বর্তমানে মোহাম্মদ রায়হান আলমের সঙ্গে মিলে চট্টগ্রাম শহর ও জেলায় অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছেন ইমন। তার বিরুদ্ধে থাকা চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে ২০২৫ সালের ৩০ মার্চের বাকলিয়ার জোড়া খুন, ২৩ মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর খুন এবং ২০২৪ সালের ২৮ আগস্ট আনিস ও মোহাম্মদ হাসানকে ব্রাশফায়ারে হত্যার ঘটনা।

শুধু হামলা বা খুন নয়, গত এক মাসে চট্টগ্রামের অক্সিজেন, মুরাদপুর, জিইসির মোড়, বায়েজিদ ও পাঁচলাইশ এলাকার বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকদের ফোন করে হুমকি দিয়ে দেড় কোটি টাকা চাঁদা আদায় করেছে ডেভিড ইমন বাহিনী। জীবন বাঁচাতে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে নীরবে এই চাঁদা পরিশোধ করেছেন। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে যশোরের ঝুমঝুমপুর থেকে ধরা পড়লেন চট্টগ্রামের ত্রাস হিসেবে পরিচিত এই শীর্ষ সন্ত্রাসী।

বিষয় : চট্টগ্রাম

The Campus Times online

বুধবার, ২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের নতুন আতঙ্ক: কে এই ডেভিড ইমন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
চট্টগ্রামের নতুন আতঙ্ক: কে এই ডেভিড ইমন
0:00 0:00
1.0x