ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’ এবং এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত থাকবে।

ফুটবল কেউ বিক্রি করছে না: ফিফা

ফুটবল কেউ বিক্রি করছে না: ফিফা
ছবি: সংগৃহীত

ফিফার প্রস্তাব অনুযায়ী, সংস্থাটি ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে। বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে এই প্রতিষ্ঠান। এতে বাইরের বিনিয়োগকারীরা নিয়ন্ত্রণহীন অংশীদার হিসেবে বিনিয়োগের সুযোগ পাবেন।

তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বৃহস্পতিবার উয়েফাভুক্ত ৫৫টি সদস্য দেশ ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা পরিকল্পনা বাস্তবায়ন করলে বিশ্বকাপ বর্জনের পক্ষে ভোট দেয়।

একই অবস্থান নিয়েছে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। সংস্থাটির ৪১টি সদস্য দেশ অ্যাসোসিয়েশনও পরিকল্পাটি প্রত্যাখ্যান করেছে।

এ পরিস্থিতিতে শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, ভুল সংবাদ প্রকাশের কারণে আমাদের পরিকল্পিত পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। আমরা সেই পরামর্শ প্রক্রিয়া চালিয়ে যাব, যেন প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশন প্রকৃত তথ্যের ভিত্তিতে তাদের মতামত ও ভোট দিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, কেউ ফুটবল বিক্রি করছে না।

ফিফা জানায়, নতুন প্রতিষ্ঠান এফএফই গঠনের উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে নিজ নিজ দেশের ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনার অংশীদার হওয়ার সুযোগ করে দেওয়া। একই সঙ্গে এটি যেন ফুটবলের মূল চেতনা বা ফিফার শাসনব্যবস্থার ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিও নিশ্চিত করা হবে। 

এই প্রস্তাব কার্যকর করতে হলে ফিফার ২১১টি সদস্য দেশের ভোটে অনুমোদন প্রয়োজন। পরিকল্পনা পাস করাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্তত ১০৬টি ভোট প্রয়োজন হবে। তবে উয়েফা ও কনকাকাফের মোট ৯৬টি সদস্য দেশের অ্যাসোসিয়েশন ইতোমধ্যে এর বিরোধিতার অবস্থান নিয়েছে।

ফিফা বলেছে, তারা সদস্য দেশগুলোর উদ্বেগ ও মতামতকে সম্মান করে এবং একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

বিষয় : খেলা ফুটবল ফিফা

The Campus Times online

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফুটবল কেউ বিক্রি করছে না: ফিফা

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
ফুটবল কেউ বিক্রি করছে না: ফিফা
0:00 0:00
1.0x