ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল, সম্পাদক সাদিয়া

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় পর্ষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।

শনিবার (০১ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহম্মদ, জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদ মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়৷ একই সাথে পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

নবমনোনীত সভাপতি রুহুল আমিন সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নবমনোনীত সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।

নবমনোনীত সভাপতি রুহুল আমিন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তারুণ্যনির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশব্যাপী তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তরুণ কলাম লেখকেরা জাতীয় পত্রিকাগুলোতে সমাজ থেকে কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ ও দুর্নীতি দূরীকরণে নিয়মিত গঠনমূলক লেখালেখি করে যাচ্ছেন। একইসাথে জাতীয় ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সাধারণ মানুষকে সচেতন করে তুলছেন।

তিনি আরও বলেন, নতুন লেখক তৈরি, লেখার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তরুণ লেখকদের এই বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আমি  সকল শুভানুধ্যায়ীর সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩শে জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।

তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি। 

The Campus Times online

শনিবার, ০১ আগস্ট ২০২৬

তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল, সম্পাদক সাদিয়া

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x