ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ইবিতে শিক্ষামন্ত্রী না আসায় নবীন শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ১ম বর্ষের নবীন বরণে শিক্ষামন্ত্রীর না আসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ শনিবার (১ আগস্ট) নবীন বরণ অনুষ্ঠান শেষে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা। 

ক্ষোভ প্রকাশ করে চারুকলা বিভাগের এক নবীন শিক্ষার্থী জানান, নবীন বরণ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা ছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য অতিথিবৃন্দের কাছে দেখে অনেক ভালো লেগেছে। আশা করেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীকেও সামনে থেকে দেখতে পারব। কিন্তু, শেষ মুহূর্তে তিনি না আসায় খুব হতাশ হয়েছি৷ 

নবীন শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, আজকে আমাদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন ছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে ফুলসহ অনেক উপহার দিয়েছে। শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তবে, তিনি উপস্থিত হলে আরও ভালো লাগতো। 

আরেকজন শিক্ষার্থী জানান, শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে না আসায় খুব হতাশ হয়েছি৷ আশা ছিল, উনাকে সরাসরি দেখব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীন বরণে প্রধান অতিথি হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকার কথা ছিল। তাঁর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে বাধা দেওয়া হয়েছে৷ কিন্তু, শেষ মুহূর্তে তিনি ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। 

এবিষয়ে ওরিয়েন্টেশন পোগ্রামে ভার্চুয়ালি যোগদানের পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ড. মাহাদী আমিনকে সাথে নিয়ে আজকে আমার এখানে আসার কথা ছিল। কিন্তু একই সাথে ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের একটি প্রোগ্রাম পড়ে যাওয়ায় আমি আসতে পারিনি। ড. মাহাদী আমিনও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বিশেষ কাজে আটকে যাওয়াতে তিনিও আসতে পারেননি। আমি আজকে আসতে পারলে বিশ্ববিদ্যালয়ের অসুবিধাগুলো অ্যাড্রেস করতে পারতাম। 

The Campus Times online

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ইবিতে শিক্ষামন্ত্রী না আসায় নবীন শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x