ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের শিশুপুত্রকে প্ল্যাটফর্মে বসিয়ে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন নিলুফা খাতুন (২৫) নামে এক নারী। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টেশনে সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে ওই ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে হঠাৎ ওই নারী লাইন ধরে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর পরই উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সঙ্গে থাকা চার বছরের শিশুটি বর্তমানে রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। আইনগত আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ এবং শিশুটিকে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

The Campus Times online

শনিবার, ০১ আগস্ট ২০২৬

স্টেশনে সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x