ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের কামড়ে মো. আকুব্বর শেখ (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল ব্যবসায়ীর

মো. আকুব্বর শেখ

এদিকে সাপে কামড় দেওয়ার পর আকুব্বরকে ওঝার কাছে নিয়ে কয়েক ঘণ্টা ঝাড়ফুঁক দেওয়া হয় বলে জানা গেছে।

মৃত আকুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মৃত রব্বান শেখের ছেলে। তার ছোট তিনটি সন্তান রয়েছে।

মৃতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকুব্বর শেখ রাত ১১টার দিকে সাতৈর বাজারে তার দোকানে যাচ্ছিলেন। পথে বিষধর গোখরো সাপ তাকে ছোবল মারে। পরে তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এক ওঝার কাছে নিয়ে যান। ওঝা কয়েক ঘণ্টা ধরে ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন; কিন্তু তাতে কোনো ফল হয় না। এতে সময়ক্ষেপণ হয়। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ৩টার দিকে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃতের খালাতো ভাই মো. নাইম বিশ্বাস বলেন, ওঝার কাছে নেওয়ার কারণে সময়ক্ষেপণ হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে হয়তো তার জীবন বেঁচে যেত।

বিষয় : ফরিদপুর

The Campus Times online

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক, প্রাণ গেল ব্যবসায়ীর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x