ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

বাগেরহাটে গরুর পচা মাংস বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

বাগেরহাটের রামপালে গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)। 

অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘ফয়লা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

বিষয় : জরিমানা কারাদণ্ড

The Campus Times online

রোববার, ০৭ জুন ২০২৬

বাগেরহাটে গরুর পচা মাংস বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)। 

অভিজিৎ চক্রবর্তী বলেন, ‘ফয়লা বাজারে গরুর পচা মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x