ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবি ছাত্র ইউনিয়নের ২০তম কাউন্সিল ১০ সেপ্টেম্বর

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ২০তম কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক তানিম তানভীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনটির সভাপতি নুর আলমের সভাপতিত্বে গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ৮ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ​কাউন্সিল সফল করতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। 

সংগঠনটির সভাপতি নুর আলম বলেন, ছাত্র ইউনিয়নের ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রেখে ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। আশা করি, এর মাধ্যমে সদস্যরা নিজেদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে পারবে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের স্বার্থে বৈচিত্র্যময়, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখবো।

The Campus Times online

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইবি ছাত্র ইউনিয়নের ২০তম কাউন্সিল ১০ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x