ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ইবি প্রশাসনের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাইয়ের নেতৃত্বে শতাধিক অ্যালামনাই প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীকে সংগঠনটির পক্ষ থেকে শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোশাররফ হোসেন ফারুক, অধ্যাপক ড. আবু সিনা, বদরুদ্দোজা আব্দুর রউফ ও অ্যাডভোকেট আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ও আবুল কালাম আজাদ, গঠনতন্ত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, রাজনৈতিক বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মফিজুল ইসলাম, জনসংযোগবিষয়ক সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

The Campus Times online

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ইবি প্রশাসনের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x