ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

দেড় মাসের অপেক্ষার পর নোবিপ্রবিতে বহুল কাঙ্ক্ষিত কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে, অংশ নিবেন প্রায় ১৫০০ শিক্ষার্থী

দেড় মাসের অপেক্ষার পর নোবিপ্রবিতে বহুল কাঙ্ক্ষিত কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে।

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ে এক মাসের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকার পর প্রায় দেড় মাসের মাথায় কেন্দ্রীয়ভাবে নবীনবরণে অংশ নেবেন প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় ও নোয়াখালীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিতে ইতোমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে কেন্দ্রীয় নবীনবরণ আয়োজনের জন্য গঠিত কমিটির প্রথম সভা আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় নবীনবরণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষার পর কেন্দ্রীয়ভাবে নবীনবরণে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের সঙ্গে আরও আনুষ্ঠানিকভাবে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত হয়েছেন। এবার প্রায় দেড় মাস পর কেন্দ্রীয়ভাবে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

The Campus Times online

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেড় মাসের অপেক্ষার পর নোবিপ্রবিতে বহুল কাঙ্ক্ষিত কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হবে, অংশ নিবেন প্রায় ১৫০০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x