ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইবি শাখার ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা

শিশু-কিশোর বিষয়ক সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাইন্ড ম্যারাথন’ সিজন-৩ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এসময় সংগঠনটির সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম ও পাঠাগার সম্পাদক ওয়েজ করুনীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।   

জানা যায়, ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এ আয়োজন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার ৩ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিনারায়ণপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, ত্রিবেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাতের আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

৬০ নম্বরের অনুষ্ঠিত এ পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, আইকিউ ও পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। এছাড়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বসন্তপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানা গেছে। 

সংগঠনটির পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, “ফুলকুঁড়ি আসসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আমরা ‘মাইন্ড ম্যারাথন’ কিইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। আশা করছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের প্রতিযোগিতাটি সফল হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশ ঘটানোই আমাদের প্রধান উদ্দেশ্য।”

The Campus Times online

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইবি শাখার ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x