ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী আটক, ৪ সিদ্ধান্ত প্রক্টরিয়াল বডির

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজাসহ হাতেনাতে দুই শিক্ষার্থীকে আটকের ঘটনা ঘটেছে। পরে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ৪টি সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডির সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিদ্ধান্তগুলো হলো— আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) অভিযুক্ত দুই শিক্ষার্থীর স্বীকারোক্তির প্রেক্ষিতে ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের আরও তিন শিক্ষার্থীসহ সভাপতিকে দুপুরে উপস্থিত হতে হবে, ক্যাম্পাসসংলগ্ন সরকারি অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদের সুপারিশ করবে প্রক্টরিয়াল বডি।

এছাড়া ক্যাম্পাসে চলাচল করে এমন ভ্যানচালকদের সুনির্দিষ্ট ডাটাবেজ তৈরি করে আইডি কার্ড প্রদানে সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলামকে আহ্বায়ক করে নিরাপত্তা কর্মীদের নিয়ে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের অভ্যন্তরীণ যানবাহনের (মোটরসাইকেল, প্রাইভেট কার) লাইসেন্সের কপি চলতি মাসের ২৬ তারিখের মধ্যে প্রক্টর অফিসে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুই শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতি নিয়ে বসেছি। অভিযুক্ত শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে নতুন ৪টি সিদ্ধান্ত নিয়েছি। অভিযুক্তদের পরিবারের সাথে বসে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রাত ১০টার দিকে গাঁজা প্রস্তুত করার সময় ইবির দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটককৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সুফিয়ান সালাফী ও একই বিভাগের হাসানুজ্জামান। পরে প্রক্টর অফিসে তাদের নিয়ে আলোচনায় বসে প্রশাসন।

The Campus Times online

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গাঁজাসহ ইবির দুই শিক্ষার্থী আটক, ৪ সিদ্ধান্ত প্রক্টরিয়াল বডির

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x