ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
The Campus Times online

‘শ্রেষ্ঠ নির্ভীক অ্যাওয়ার্ড–২০২৬’ পেলেন ঢাবি পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি সাংগঠনিক নেতৃত্ব, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ নির্ভীক অ্যাওয়ার্ড–২০২৬’-এ ভূষিত হয়েছেন। এর আগে ২০২৪ সালেও তিনি একই সম্মাননা অর্জন করেন। পরপর দুইবার এ সম্মাননা অর্জন তাঁর নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা রশীদ ব্রাউনিয়া।

এম. আবু রাফি বর্তমানে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের শ্যাডো বোর্ডের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমে তিনি তরুণদের মধ্যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

তাঁর এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আনন্দ ও গর্ব প্রকাশ করেছে। সংগঠনটির প্রত্যাশা, তাঁর সাহসী নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতা ভবিষ্যতেও ইতিবাচক পরিবর্তন সাধন এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম. আবু রাফির উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ।

The Campus Times online

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘শ্রেষ্ঠ নির্ভীক অ্যাওয়ার্ড–২০২৬’ পেলেন ঢাবি পরিবেশ সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x