ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
The Campus Times online

কুমিল্লায় বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সদ্য বহিষ্কৃত শিবির নেতা জিসানের শারীরিক বাস্তব অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

জিসানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন

শিবির নেতা জিসান। ফাইল ছবি

কুমিল্লায় বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সদ্য বহিষ্কৃত শিবির নেতা জিসানের শারীরিক বাস্তব অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

রোববার (১৪ জুন) রাতে এ মেডিকেল বোর্ড গঠন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

চার সদস্য বিশিষ্ট এ বোর্ডে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমানকে প্রধান করা হয়েছে। 

বোর্ডের অন্যরা হলেন- নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।আরও পড়ুনআরও পড়ুনগণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

ডা. মো. শাহজাহান বলেন, জিসান বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা জানাতে চার সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ড তাদের মতামত জানানোর পর জিসানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সুস্থ থাকলে ছাড়পত্র দেওয়া হবে। অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

এদিকে পুলিশ শিবির নেতা জিসানের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করা হয়। 

কুমিল্লা ডিবির ওসি শামছুল আলম শাহ বলেন, শিবির নেতা জিসান অসুস্থতার ভান করে আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তাকে আদালতে তোলা হবে।

বিষয় : কুমিল্লা শিবির

The Campus Times online

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জিসানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে মেডিকেল বোর্ড গঠন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x