ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা।

‘ব্রাজেন্টিনা’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া এবার অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন। জানা গেছে, ‘ব্রাজেন্টিনা’ নামের একটি বিশেষ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এই ফুটবল তারকা। গত সোমবার ঢাকার কলাবাগানের একটি মাঠে এই সিরিজের দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। 

সিরিজে জামালের বিপরীতে অভিনয়ে দেখা যাবে অভিনেত্রী তাসনুভা তিশাকে। এছাড়াও ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী লামিমা লামও থাকছেন এতে। আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।

উল্লেখ্য, এর আগেও ফুটবল ও ক্রিকেট তারকাদের নিয়ে একাধিক ক্রীড়াভিত্তিক নাটক বানিয়ে প্রশংসিত হয়েছেন এই নির্মাতা। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে সাদিয়া জাহান প্রভাকে জুটি করে ‘টি-টুয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে নিলয় আলমগীরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘টাইব্রেকার’ বানিয়েছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান। 

কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন তা টের পাচ্ছি: অমি

তবে এবারই প্রথম তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য বড় পরিসরে কাজ করছেন। 

প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে জামাল ভূঁইয়া বলেন,  ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়। নাটকে যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই পেশাদার। এরপরও অভিনয়টা উপভোগ করছি, কিন্তু একটু মুশকিলই মনে হচ্ছে।’ 

৮ পর্বে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ সিরিজে আরও অভিনয় করেছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ। ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটির প্রচার শুরু হবে বলে জানা যায়।  

বিষয় : জামাল ভূঁইয়া

The Campus Times online

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘ব্রাজেন্টিনা’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে জামাল ভূঁইয়া

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x