ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশক্রমে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। তবে সরকার যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখে এবং আফরোজা আব্বাস নিজেও চাইলে সরকারের কাছে লিখিত পত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। এই নিয়োগটি একটি অবৈতনিক পদ হিসেবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্ব প্রদানকারী আফরোজা আব্বাসের এই নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনার তৈরি হয়েছে।

The Campus Times online

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x