ঢাকা    সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের লাশ

বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের লাশ

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধন্নায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল বলে জেনেছি।

বিষয় : নেত্রকোনা

The Campus Times online

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের লাশ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দার ধন্নায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল বলে জেনেছি।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের লাশ
0:00 0:00
1.0x