ঢাকা    শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি পর্তুগাল।

রোনালদো বললেন- এখনও অনেক কিছু বাকি

রোনালদো বললেন- এখনও অনেক কিছু বাকি

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি পর্তুগাল। যে কারণে ঘরে বাইরে সমালোচনার শিকার হচ্ছেন দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত বুধবার হিউস্টনে কঙ্গোর বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও জয় পায়নি পর্তুগাল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুর ঘাটতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল ম্যাচটি জিততে পারত, আবার হারতেও পারত।’

বুধবারের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির রেকর্ড ৬টি বিশ্বকাপে খেলার নজির গড়েন রোনালদো। 

রোনালদো ২০২১ সালের ১৯ জুনের পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া গোল করতে পারেননি। 

গ্রুপ ‘কে’-তে পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ২৭ জুন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি

The Campus Times online

শুক্রবার, ১৯ জুন ২০২৬

রোনালদো বললেন- এখনও অনেক কিছু বাকি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারেনি পর্তুগাল। যে কারণে ঘরে বাইরে সমালোচনার শিকার হচ্ছেন দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত বুধবার হিউস্টনে কঙ্গোর বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও জয় পায়নি পর্তুগাল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুর ঘাটতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল ম্যাচটি জিততে পারত, আবার হারতেও পারত।’

বুধবারের ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির রেকর্ড ৬টি বিশ্বকাপে খেলার নজির গড়েন রোনালদো। 

রোনালদো ২০২১ সালের ১৯ জুনের পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া গোল করতে পারেননি। 

গ্রুপ ‘কে’-তে পর্তুগালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ২৭ জুন নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা কলম্বিয়ার মুখোমুখি হবে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
রোনালদো বললেন- এখনও অনেক কিছু বাকি
0:00 0:00
1.0x