ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
The Campus Times online

প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আন্দোলনরত শিক্ষার্থীরা। ফাইল ছবি

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের এই মহা-কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠন।

শনিবার (১৬ মে) ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘এনএসইউআই’-এর শত শত সদস্য দিল্লির রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ‘এনটিএ’ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে এবং ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে।

এদিকে প্রশ্ন ফাঁসের এই চক্রটি ভাঙতে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার মূলহোতা হিসেবে পুনের রসায়ন বিষয়ের এক নামী অধ্যাপক পিভি কুলকার্নিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

দেশজুড়ে প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়ে থাকা এই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সত্যতা মেলার পর, গত মঙ্গলবার পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তিনি আগামী ২১ জুন নতুন করে এই মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছেন।

বিষয় : ভারত প্রশ্ন ফাঁস

The Campus Times online

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x