ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ময়মনসিংহের ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক মাদক কারবারির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ছবি: সংগৃহীত

এ ঘটনায় মাদক কারবারে জড়িত পারভেজ মিয়া (২৫) ও তাঁর মা পারভীন আক্তারকে (৪০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পারভেজ মিয়া ওই গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। তাঁদের আটকে রেখে বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ একত্র হন। তাঁরা পারভেজ মিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর ও বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সতর্ক করার পরও তাঁরা কারবার বন্ধ করেননি। 

হবিরবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, মাদক কারবারিদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। ছোট ছোট ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি—বাড়িতে গিয়ে তাঁরা বিপুল পরিমাণ মাদক পেয়েছেন।

হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজাহান বলেন, ‘আমরা একাধিকবার সতর্ক করেছি, কিন্তু কাজ হয়নি। আজ সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্র হয়ে তাঁদের আটক করে। পরে পুলিশ এসে পারভেজ ও তাঁর মাকে হেফাজতে নেয়।’

আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম বলেন, সারা দেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্র হয়েছেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে আগুন দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ওই বাড়ি থেকে মাদক জব্দ করা হয়েছে। তালিকা করা হচ্ছে। পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। মামলার পর তাঁদের আগামীকাল শনিবার কারাগারে পাঠানো হবে।

বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ওসি বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। তদন্ত চলছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : জেলার খবর পুলিশ মাদক ময়মনসিংহ বিভাগ ভালুকা মসজিদ অগ্নিসংযোগ

The Campus Times online

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x