ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

কুষ্টিয়ার খোকসা পল্লীতে আধিপত‌্য বিস্তারের জেরে দু‘পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রীকফিল্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়ায় আধিপত‌্য বিস্তারের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা

সংগৃহীত

নিহতরা হলেন দেবীনগর গ্রামের চাদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও খানপুর গ্রামের আতি শেখের ছেলে আব্দুল শেখ (৪৭)। আহত আতু শেখ (৬৫) এবং সলিম শেখ (৫৮) কুষ্টিয়া ২৫০ শয্যা হাসাপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নিহত আব্দুল শেখের বাবা আহত আতু শেখ বলেন, ‘রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। শব্দ পেয়ে বাড়ির পাশে ব্রিকফিল্ড এলাকায় গেলে সন্ত্রাসীরা আমার ছেলে এবং আমাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় আরো কয়েকজনকে একইভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যান।’

হাসপাতালে চিকিৎসাধীন মল্লিক মণ্ডল বলেন, ‘আমি আরিফুলের ইট ভাটার কর্মচারী হিসেবে কাজ করি। দাদনের মাধ্যমে স্থানীয় সলিমের নিকট থেকে কয়েক লাখ টাকা নিয়েছিলাম। সেই টাকা পরিশোধের ব্যাপারে সলিমের সাথে আমার কথা হচ্ছিল এমন সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে দু’জনের মৃত্যুর খবর শুনেছি। পরে স্থানীয়রা আমাদের ছয় থেকে সাতজনকে আহত অবস্থায় খোকসা উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে আসেন।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় মিন্টু চৌকিদার ও সালিমের সাথে দীর্ঘ দিনের বিরোধ থাকায় শুক্রবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তারই জের ধরে রাত ১২টার পর উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর দু’টি লাশ উদ্ধার করে কুষ্টিয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয় : নিহত আহত হত্যা

The Campus Times online

রোববার, ১৯ জুলাই ২০২৬

কু‌ষ্টিয়ায় আধিপত‌্য বিস্তারের জেরে ২ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x