ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

শহীদুল্লাহ হলের ফুটপাতে হিরোইন ও গাজা সহ মাদকসেবী আটক, নিরাপত্তাহীনতার অভিযোগ

শিক্ষার্থীদের কাছে আটক অবস্থায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসংলগ্ন ফুটপাতে মাদকসেবীদের আনাগোনা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের মধ্যেই মঙ্গলবার নতুন একটি ঘটনা ঘটেছে। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসংলগ্ন ফুটপাতে এক ব্যক্তিকে মাদকসেবনের অভিযোগে আটক করেন কয়েকজন শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে ক্লাস শেষে হলসংলগ্ন ফুটপাত দিয়ে যাওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী ওই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। পরে তাকে আটক করলে তার কাছ থেকে ইয়াবা ও গাঁজাসদৃশ বস্তু পাওয়া গেছে বলে শিক্ষার্থীরা দাবি করেন।

ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর টিম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। শিক্ষার্থীদের অভিযোগ, কিছু সময় আটকে রাখার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসংলগ্ন ফুটপাতে নিয়মিত মাদকসেবীদের অবস্থান করতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা অভিযোগ করেন, অতীতেও এসব এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীরা হলসংলগ্ন এলাকায় নিয়মিত টহল জোরদার, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

The Campus Times online

সোমবার, ২০ জুলাই ২০২৬

শহীদুল্লাহ হলের ফুটপাতে হিরোইন ও গাজা সহ মাদকসেবী আটক, নিরাপত্তাহীনতার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x