ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ফুটবল বিশ্বকাপের ফাইনালের উত্তেজনা এবার শুধু স্টেডিয়াম কিংবা ফ্যান জোনেই সীমাবদ্ধ থাকছে না। দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিতে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। ফলে এক রাতের জন্য সিনেমা হলগুলোই পরিণত হচ্ছে ফুটবলপ্রেমীদের মিলনমেলায়।

দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

ইত্তেফাক কোলাজ।

এবার বিশ্বকাপের ফাইনাল সরাসরি দেখা যাবে নারায়ণগঞ্জের কাচপুরের চাঁদ মহল সিনেমা হল, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের বিজিবি সিনেমা হল, গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে।

আয়োজকদের দাবি, ফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি। অনেক দর্শক আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন। বড় পর্দা, আধুনিক সাউন্ড সিস্টেম এবং শত শত ফুটবলপ্রেমীর সঙ্গে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ প্রেক্ষাগৃহগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

বাংলাদেশে সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর সংস্কৃতি অবশ্য নতুন নয়। ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রদর্শন করা হয়েছিল। পরে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের কয়েকটি ম্যাচ রাজধানীর জোনাকী সিনেমা হলে এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচও মধুমিতা সিনেমা হলে সরাসরি দেখানো হয়।

প্রেক্ষাগৃহ-সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে এমন আয়োজন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি সিনেমা হলগুলোতেও উৎসবের আবহ ফিরিয়ে আনছে। 

এদিকে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন। তবে আকর্ষণ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের উদ্বোধনী ও সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, পোস্ট ম্যালোন, জেনিফার হাডসন, ক্রিস মার্টিন, ম্যাডোনা, জাস্টিন বিবার, কে-পপ ব্যান্ড বিটিএস এবং শাকিরাসহ আন্তর্জাতিক অঙ্গনের একাধিক তারকা। সব মিলিয়ে ফাইনাল ঘিরে মেটলাইফ স্টেডিয়াম পরিণত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় বিনোদন মঞ্চে।

বিষয় : সিনেমা হল

The Campus Times online

সোমবার, ২০ জুলাই ২০২৬

দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x