ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চবিতে "গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬" অনুষ্ঠিত

  "আওয়ার গ্রিন ক্যাম্পাস"-এর উদ্যোগে পরিবেশ শিক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে দিনব্যাপী আয়োজন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন 'আওয়ার গ্রিন ক্যাম্পাস' রবিবার ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে "গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬" আয়োজন করে, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন 'আওয়ার গ্রিন ক্যাম্পাস'-এর উদ্যোগে "Be Part Of The Change Together, For A Greener Tomorrow" প্রতিপাদ্যে রবিবার (১৯ জুলাই ২০২৬) ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী "গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬" অনুষ্ঠিত হয়।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। তিনি বলেন, প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা মানুষের আচরণ ও চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনে, এবং কোনো শিক্ষাক্রম শেষে আচরণে পরিবর্তন না এলে সেই শিক্ষা প্রকৃত অর্থে সফল হয় না। তিনি আরও বলেন, উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করে ভবিষ্যৎ অনিশ্চিত করা কখনোই গ্রহণযোগ্য নয়, এবং প্রকৃতির সঙ্গে সংঘাত নয়, সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। 'Understanding green campus' শীর্ষক কি-নোট উপস্থাপন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস পরিবেশ শিক্ষা প্রচার ও প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করেছে, যা সমগ্র বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাসপিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইপসার প্রতিনিধি এবং সংগঠনের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না ও উর্মী। বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্যানেলিস্ট হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।

The Campus Times online

সোমবার, ২০ জুলাই ২০২৬

চবিতে "গ্রিন এডুকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি সামিট ২০২৬" অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x