ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে এই উদ্যোগ নিয়েছে জাকসু।

জাকসুর উদ্যোগে জাবির পরিবহন বাসে ‎লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন

জাকসুর উদ্যোগে জাবির পরিবহন বাসে ‎লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন |নয়া দিগন্ত

‎রোববার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

‎জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, ‘জাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৫টি শিক্ষার্থী পরিবহন বাসে ‘আইট্র্যাকার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসের রিয়েল-টাইম অবস্থান, নিজের অবস্থান থেকে বাসের দূরত্ব এবং বাস পৌঁছাতে সম্ভাব্য সময় জানতে পারবেন। নিরাপত্তার স্বার্থে এ সেবা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।’

‎তিনি বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়নে জাকসু প্রায় পাঁচ মাস ধরে গবেষণা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত ট্র্যাকিং সিস্টেমের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে অধিক কার্যকর একটি প্ল্যাটফর্ম নির্বাচন করা হয়েছে।’

‎তিনি আরো বলেন, ‘এ উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সময়ের অপচয় ও যাতায়াতের ভোগান্তি কমানো। একইসাথে বাসের অবস্থান জানতে চালকদের বারবার ফোন করার প্রয়োজন না থাকায় তারা আরো মনোযোগ দিয়ে গাড়ি চালাতে পারবেন। ’

‎জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর ধারাবাহিকতায় এবার লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইলফোনে বাসের অবস্থান ও পৌঁছানোর সম্ভাব্য সময় জানতে পারবেন। তিনি সেবাটির ধারাবাহিকতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।’

জাকসু, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ও ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে সহযোগিতাকারী ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে ‎উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, ‘সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার জীবন, আর জীবনের পর মানুষের সবচেয়ে বড় অর্জন প্রযুক্তি। প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে তোলে।’

‎তিনি আরো বলেন, ‘এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি যাতায়াত আরো সহজ হবে। পাশাপাশি এ ব্যবস্থা পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তিনি সেবাটির নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।’

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মো: শামছুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

বিষয় : জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

The Campus Times online

সোমবার, ২০ জুলাই ২০২৬

জাকসুর উদ্যোগে জাবির পরিবহন বাসে ‎লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x