ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ফুলার রোডের ঘটনায় নতুন মোড়, অপপ্রচারের অভিযোগে ঢাবি শিবির নেতার বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ফটোকার্ডকে ঘিরে নতুন মোড় নিয়েছে বিরোধ। এ ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বীর আহম্মেদ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আইটি সম্পাদক হাসান আল বান্না পরিচালিত 'DU Insider' ফেসবুক পেজ এবং 'বাংলা স্ট্রিম' অনলাইন নিউজ পোর্টালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বোরহান উদ্দীন-এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই 'বাংলা স্ট্রিম' ও 'DU Insider'-সহ বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ তুলে তাদের নাম ও ছবি প্রকাশ করা হয়। বাদীর দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

মামলায় আরও উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কোনো বক্তব্য নেওয়া হয়নি এবং অভিযোগের সত্যতাও যাচাই করা হয়নি। এর ফলে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তারা ও তাদের পরিবার সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাদী শিব্বীর আহম্মেদ বলেন, "গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাদের নিয়ে ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট করা হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ওই সময় আমি বাসায় অবস্থান করছিলাম, যার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তারপরও দলীয় মতাদর্শ ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

ঘটনার বিষয়ে অভি রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বলেন, "১৮ জুলাই ২৬ ব্যাচের কয়েকজনকে কেন্দ্র করে একটি ঝামেলা হচ্ছিল। আমি তখন পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে আব্দুর রহিম নামে একজনকে আহত অবস্থায় দেখতে পাই। আমি তাকে উদ্ধার করে রিকশায় তুলে দিই। কিন্তু পরদিন আমাকে জড়িয়ে বিভিন্ন ধরনের হয়রানিমূলক পোস্ট করা হয় এবং শাহবাগ থানায় অভিযোগ দেওয়া হয়। অথচ অভিযোগকারী নিজেও স্বীকার করেছেন যে, আমি ঘটনাস্থলে ছিলাম না।"

তিনি আরও বলেন, "একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটি মহল আমাকে মিথ্যা অপবাদ দিয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি ক্যাম্পাসে কখনো কোনো ঝামেলায় জড়াইনি; বরং সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। ঘটনার দিনও আমি আহত শিক্ষার্থীকে রিকশায় তুলে দিয়েছিলাম, যা ওই শিক্ষার্থী পরবর্তীতে ভিডিও বার্তায় উল্লেখ করেছে। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে আমার মানহানির চেষ্টা করে যাচ্ছে।"

হীরা বলেন, "আমি ও অভি শহীদুল্লাহ হলের নাইট ক্যান্টিনে খাচ্ছিলাম। খাওয়া শেষে হলে ফেরার পথে ভিসি চত্বরে একটি ঝামেলা দেখতে পাই। সেখানে গিয়ে দেখি একজন আহত অবস্থায় পড়ে আছেন। তখন আমি ও অভি তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাই। এর বাইরে ওই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না।"

মামলায় বাদী অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

বিষয় : রাজনীতি ফেসবুক হামলা

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফুলার রোডের ঘটনায় নতুন মোড়, অপপ্রচারের অভিযোগে ঢাবি শিবির নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x