ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না। মেধার ভিত্তিতেই চাকরি হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। এটি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দল এবং আমি সবসময় তাদের পাশে থাকবো।

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মেধার ভিত্তিতে চাকরি হবে: এমপি চাঁদ

সোমবার সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাইদ চাঁদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পায়ে সালাম করে মাত্র ৩টা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি কলেজে ছাত্রাবাস নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে খেলার মাঠ সংস্কার এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

প্রভাষক আব্দুল হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। তিনি বিদায়ী ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও জ্ঞানের আলো ছড়িয়ে তারা কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে কলেজে একটি বহুতল ভবন নির্মাণের দাবি জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থী মুরসালিন ইসলাম মিশন ও মেহেদী হাসান বক্তব্য দেন। পরে এমপি আবু সাইদ চাঁদের রাজনৈতিক ও কর্মজীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান, যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি মেধাবৃত্তি চাকরি

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মেধার ভিত্তিতে চাকরি হবে: এমপি চাঁদ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x