ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ৩১-২৩ পয়েন্টে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের খাদিজা।

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যায়। ম্যাচের ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ। নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। একটি সফল সুপার রেইড থেকে তিন পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে তারা। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল নেপাল। আগামীকাল বিকেল ৪টায় একই ভেন্যুতে সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিষয় : কাবাডি

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x