ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন সাবেক অ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রী মিয়া খলিফা। স্পেনের জয়ের ওপর ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা) বাজি ধরে তিনি লাভ করেছেন ৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা)।

বিশ্বকাপ ফাইনালে বাজি ধরে মোটা অঙ্কের লাভ মিয়া খলিফার

ফাইনালের আগে থেকেই স্পেনের জয়ে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মিয়া খলিফা। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের নাম লেখা জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাজির স্লিপও শেয়ার করেন।

সেই স্লিপ অনুযায়ী, স্পেন বিশ্বকাপ জিতবে ধরে তিনি ১০ লাখ ডলার (প্রায় ১২ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা) বাজি ধরেছিলেন। স্পেন শিরোপা জেতায় তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা) রিটার্ন পান। অর্থাৎ, নিজের বিনিয়োগ বাদ দিলে তার লাভ দাঁড়ায় ৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা)।

বড় এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার সুরে মিয়া লিখেছেন, ‘বিশ্বাস রেখেছিলাম, আর বড় জয় পেয়েছি। আমার জন্মভূমি স্পেনের জন্য গর্বিত, যদিও আমার শরীরে স্প্যানিশ রক্তের এক ফোঁটাও নেই।’

মিয়ার এই বাজির খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ মজার ছলে লিখেছেন, এই অর্থের কিছু অংশ জনকল্যাণে দান করা উচিত।

বিষয় : বিশ্বকাপ ফুটবল

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বাজি ধরে মোটা অঙ্কের লাভ মিয়া খলিফার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x