ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার 'বিশ্বকাপ' খ্যাত এই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে এই আসর।

নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর

নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবকটি সদস্য দেশই এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। বিগত বছরগুলোতে অঞ্চলের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই আসর।'

আয়োজক বাংলাদেশকে নিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।'

বিষয় : বাংলাদেশ ফুটবল

The Campus Times online

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবকটি সদস্য দেশই এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, 'সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। বিগত বছরগুলোতে অঞ্চলের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই আসর।'

আয়োজক বাংলাদেশকে নিয়ে তিনি আরও বলেন, 'বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।'

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
নভেম্বরে বাংলাদেশে বসবে সাফ ফুটবলের আসর
0:00 0:00
1.0x