ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চবিতে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত

উপাচার্যসহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) ও ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন চবি ফুটবল টিমের ম্যানেজার প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিতে পেরে তিনি আনন্দিত। তিনি জানান, শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে এবং ভবিষ্যতেও একই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয় নয়, বরং তা শৃঙ্খলা, নেতৃত্ব ও ধৈর্যের শিক্ষা দেয়, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে।

স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল। অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের পাশাপাশি অতিথি ও বিভাগীয় কর্মকর্তাদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় কৃতী খেলোয়াড়রা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ তাইফুল আলম ফরাজী ও শ্রুতিরাজ চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, চাকসুর ভিপি-জিএস এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

The Campus Times online

বুধবার, ২২ জুলাই ২০২৬

চবিতে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x