ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল), সিসিটিসহ (চিটাগাং কনটেইনার টার্মিনাল) বন্দরের অন্য কোনো স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি।

চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির মশাল মিছিল

চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির মশাল মিছিল
ফাইল ছবি

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগীর মোড়ে এ কর্মসূটি পালন করা হয়। পরে মিছিলটি নিউমার্কেট হয়ে লালদিঘির পাড়ে গিয়ে শেষ হয়। 

এ সময় মিছিলে বন্দর রক্ষায় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। দাবি আদায় না হলে আগামী ২ আগস্ট বেলা ১১টায় আগ্রাবাদ বাদামতলীর মোড় থেকে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি কৌশলগত প্রতিষ্ঠান। এ বন্দরের লাভজনক টার্মিনাল বা অন্য কোনো স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হলে দেশের অর্থনৈতিক স্বার্থ, শ্রমিকদের কর্মসংস্থান এবং জাতীয় সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরের আধুনিকায়নের নামে জাতীয় সম্পদ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। প্রয়োজন হলে রাষ্ট্রীয় উদ্যোগেই বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী ধারাবাহিক প্রতিবাদ, সমাবেশ, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি চলমান থাকলেও সরকার জনগণের এ উদ্বেগকে আমলে নিচ্ছে না। অতীতে আওয়ামী লীগ সরকারের গৃহীত ইজারা-সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারও করেছিল। কিন্তু জনগণের প্রবল বিরোধিতার মুখে তা সফল হয়নি। আমাদের প্রত্যাশা ছিল, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকার জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব দেবে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমান সরকারও পূর্ববর্তী সরকারগুলোর পথ অনুসরণ করছে।

মশাল মিছিলের আগে চেরাগীর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার। 

সংগঠনের সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এএম নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান প্রমুখ।

বিষয় : চট্টগ্রাম বন্দর

The Campus Times online

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির মশাল মিছিল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির মশাল মিছিল
0:00 0:00
1.0x