ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভরণ-পোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ভরণ-পোষণের টাকা চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার

এর আগে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের সূচিপাড়া খলিল মেম্বারের বাড়ির মৃত ইলিয়াস হোসেনের স্ত্রী রেহেনা বেগম ছেলের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর মৃত্যুর পর রেহেনা বেগম দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। বড় ছেলে সংসারের দায়িত্ব পালন করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করেননি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগে বলা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগম ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান। হামলায় রেহেনা বেগমের মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেখানে ১৪টি সেলাই দিতে হয়। এছাড়া অভিযুক্ত ছেলে মায়ের গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

বিষয় : চাঁদপুর

The Campus Times online

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভরণ-পোষণের টাকা চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x