ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রতি সংহতি; পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি

নিট আন্দোলনে শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি ও পঙ্কজ ত্রিপাঠী

নোরা ফাতেহি। ফাইল ছবি

ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তারা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

গত ২০ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা নিট পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসে ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার দাবি করছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নোরা ফাতেহি বলেন, শিক্ষা শুধু পরীক্ষা বা নম্বরের বিষয় নয়; এটি ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামের প্রতীক। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা প্রতিটি শিক্ষার্থী এবং সন্তানের শিক্ষার জন্য আর্থিক কষ্ট সহ্য করা প্রতিটি পরিবার ন্যায্যতা, মর্যাদা ও আস্থার দাবিদার।

তিনি আরও বলেন, কোনো পরীক্ষার ফল বা একটি ব্যবস্থার কারণে একটি প্রাণও হারানো উচিত নয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ ও মর্মাহত সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নোরা। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যেরও প্রশংসা করেন তিনি।

অন্যদিকে, অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ইনস্টাগ্রাম স্টোরিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে পুলিশের কঠোর অবস্থানের সমালোচনা করেন। তিনি লেখেন, "গণতন্ত্রে অহংকার ও লাঠির জোর একসময় ভেঙে পড়ে, আর তাতেই গণতন্ত্র আরও শক্তিশালী হয়।" আহত তরুণদের প্রতি সহমর্মিতা দেখিয়ে তাদের আবারও স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। এছাড়া প্রীতি জিনতা, সালমান খান, আর. মাধবন, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, প্রকাশ রাজ, দুলকার সালমান, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, হুমা কুরেশি, টোভিনো থমাস ও অনুরাগ কাশ্যপসহ আরও অনেক তারকা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।

বিষয় : বলিউড নোরা ফাতেহি ভারতে ছাত্র আন্দোলন

The Campus Times online

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নিট আন্দোলনে শিক্ষার্থীদের পাশে নোরা ফাতেহি ও পঙ্কজ ত্রিপাঠী

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x