ঢাকা    রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে; লিওনেল মেসি কি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন? সেই জল্পনায় ঘি ঢেলেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেদেস। এক সাক্ষাৎকারে পারেদেস ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপ ফাইনালই হয়তো ছিল মেসির জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ।

বিশ্বকাপ ফাইনাল ছিল মেসির শেষ ম্যাচ

বিশ্বকাপ ফাইনাল ছিল মেসির শেষ ম্যাচ

মেসির অবসর প্রসঙ্গে প্রশ্ন করা হলে পারেদেস বলেন, ‘আমার মনে হয়, সে (মেসি) তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমার বিশ্বাস, জাতীয় দলের হয়ে ওটাই ছিল তার শেষ ম্যাচ।’

পারেদেশ আরও বলেন, ‘আমি চাই, সেটা সত্যি না হোক। আমি চাই সে খেলাটা চালিয়ে যাক। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। যে সিদ্ধান্ত তাকে সুখী করবে, সেটাই আমাদেরও আনন্দ দেবে। তাই আমরা আশা করি, সে জাতীয় দলে খেলাটা চালিয়ে যাবে।’

বিশ্বকাপ চলাকালীন পুরো দলই চাইছিল মেসির বিদায় যেন না আসে। এমনটি জানিয়েছেন পারেদেস বলেন, ‘এটা খুবই কষ্টের। পুরো বিশ্বকাপে আমরা বারবার বলেছি, আমরা চাই না সেই শেষ ম্যাচটা এসে যাক। আমরা একেবারেই সেটা চাইনি।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী মেসি।

সেই দৃশ্য অনেকেই ব্যাখ্যা করেছেন সম্ভাব্য বিদায়ের আবেগ হিসেবে। যদিও মেসি এখনও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি।

মেসি জাতীয় দলের হয়ে খেলেছেন ২০৫টি ম্যাচ। গোল করেছেন ১২৭টি। তার নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে মেসির নেতৃত্বে রানার্সআপ হয় দলটি। মেসিই প্রথম অধিনায়ক, যিনি তিনটি বিশ্বকাপ ফাইনালে (২০১৪, ২০২২ ও ২০২৬) আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬

The Campus Times online

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ছিল মেসির শেষ ম্যাচ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন
বিশ্বকাপ ফাইনাল ছিল মেসির শেষ ম্যাচ
0:00 0:00
1.0x