ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) উন্নয়ন কার্যক্রমের নামে বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও ক্যাম্পাসের গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা গাছ সংরক্ষণ করে বিকল্প পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবি জানান।

‎শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষনিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, জীববৈচিত্র্য ও সবুজ ক্যাম্পাস রক্ষায় গাছ অক্ষত রেখে বিকল্প পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে বৃক্ষনিধনের সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান তারা।

‎শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, “বৃক্ষের প্রতি ভালোবাসা থেকেই আপনারা আজ এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকেও সব সময় চেষ্টা করেছি, যেন গাছ না কেটে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ অক্ষুণ্ন রাখা যায়। বিকল্প পদ্ধতিতে উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আমাদের সংগঠন সব সময় পাশে থাকবে। গাছগুলোকে যথাস্থানে রেখে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলে সেটিই হবে সবার জন্য সবচেয়ে ভালো উদ্যোগ। এতে বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশও সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীদের নিয়েই ছাত্রদল কাজ করতে চায়। শিক্ষার্থী ও ক্যাম্পাসই আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা চাই, সবার অংশগ্রহণে এই ক্যাম্পাস আরও সবুজ ও সুন্দর হয়ে উঠুক।”

‎সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন শৌখিন বলেন, “এই গাছগুলোর সঙ্গে বর্তমান ও সাবেক অসংখ্য শিক্ষার্থীর স্মৃতি জড়িয়ে আছে। এগুলো লাগানোর পেছনে তাদের শ্রম, সময় ও অর্থ ব্যয় হয়েছে। দীর্ঘদিনের সেই পরিশ্রম ও অবদানকে কোনোভাবেই ব্যর্থ করে দেওয়া যায় না। তাই আমাদের একটাই দাবি—গাছগুলো রেখে বিকল্পভাবে রাস্তা নির্মাণ করা হোক।”

‎নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জাহান লেলিন বলেন, “আমাদের ক্যাম্পাসে বারবার গাছ কাটা হচ্ছে। প্রকৃতি ও উন্নয়নকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অথচ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রকৃতি সংরক্ষণ এবং উন্নয়ন একসঙ্গে বাস্তবায়নের উদাহরণ রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও পর্যাপ্ত জায়গা রয়েছে। চাইলে গাছ সংরক্ষণ করেই রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন সম্ভব। আমরা চাই আমাদের ক্যাম্পাস সবুজ থাকুক, গাছগুলো বেঁচে থাকুক, আমাদের প্রাণ-প্রকৃতি সংরক্ষিত থাকুক।”

‎মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘গাছ বাঁচান, পরিবেশ বাঁচান’, ‘প্রকৃতি ও উন্নয়নের টেকসই সমাধান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, ক্যাম্পাসের সবুজ পরিবেশ রক্ষায় প্রশাসনকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন তারা।

The Campus Times online

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x