প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
মার্কিন নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টাকারী দুই জাহাজে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক ||
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, নির্দেশনা না মানায় দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওই ঘটনার পর আরও চারটি ট্যাংকার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়। ইরানি বাহিনীর দাবি, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের আকাশ নিরাপত্তা ব্যবস্থার আওতায় ঘোষিত একটি রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ‘নিয়ম অমান্যকারী দুটি ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দেওয়া হয়। অপরদিকে আরও চারটি ট্যাংকার দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়।’
এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
হোয়াইট হাউসের ওই বৈঠকে মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি, চলমান উত্তেজনা এবং সংঘাতের কারণে জ্বালানি ও অন্যান্য পণ্যের বৈশ্বিক মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন