প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ডেস্ক নিউজ ||
শুক্রবার (৩১ জুলাই) সকালে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় সংক্ষিপ্ত সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। পরে অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন। আরও পড়ুনআরও পড়ুনজুলাইয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬৪ শতাংশের বেশি, মৃত্যু হয়েছে ২ জনের
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন