প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে ঢাবিতে আলোচনা
DU Correspondent, Campus Correspondent ||
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (DUDS) উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজনের অংশ হিসেবে ‘জুলাই ২০২৪-এর স্মৃতিচারণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যাশা’ শীর্ষক বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, আন্দোলনের স্মৃতি এবং পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন বক্তারা।প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি অর্পিতা গোলদার, সাবেক সাধারণ সম্পাদক আদনান মুস্তারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, ডাকসুর জিএস ও ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি এস এম ফরহাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।আলোচনায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, আন্দোলনের বিভিন্ন স্মৃতি এবং সেই সময়কার ঘটনাপ্রবাহ তুলে ধরেন। পাশাপাশি গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জ এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা নিয়েও মতামত দেন তারা।অনুষ্ঠানে আলোচনার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি খাদেমুল করিম ইকবাল।আলোচনায় জুলাইয়ের স্মৃতি থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক বাস্তবতা পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে তরুণদের অভিজ্ঞতা, প্রত্যাশা এবং ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত—এ নিয়ে প্যানেলিস্টরা তাঁদের ভাবনা তুলে ধরেন।আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও স্মৃতিকে ধারণ করার পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তরুণদের মধ্যে মুক্ত ও যুক্তিনির্ভর আলোচনা তৈরিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন