প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি সোহাগ, সম্পাদক আফরোজা
ডেস্ক নিউজ ||
সিওয়াইবি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি সোহাগ, সম্পাদক আফরোজাভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহাগকে সভাপতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থী আফরোজা আক্তার ইনফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক মো. সুলতান মাহমুদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. সেলিম রেজা ও নীরব আহম্মেদ। যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ নাজিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজান আলী এবং সহ-দপ্তর সম্পাদক আফরিন ইসলাম তমা।মিডিয়া ও প্রচার সম্পাদক করা হয়েছে তানিয়া আয়েশা এ্যানিকে এবং সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক ইমরান হোসাইনকে। নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক আহসানা মিম, সাহিত্য সম্পাদক অন্তর সাহা, ভোক্তা অধিকার সম্পাদক তারিফ আহম্মেদ এবং সহ-ভোক্তা অধিকার সম্পাদক মাহমুদা আক্তার মুন্নী দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া আইন সম্পাদক শান্ত, মানবাধিকার সম্পাদক ইলিয়াস মাহদী আদন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সায়মা রাদনাদ এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাহসীন আলম, আজিজা নুসরাত, রিফাত হোসেন, জান্নাতুল ফেরদাউস সুমি, মো. আশফাক বিন ইউসুফ, মো. হাসিবুর রহমান, মো. ফিরোজ আহম্মেদ, জামশেদুল আলম, ইসরাত জাহান মারিয়া, নাসিম হোসেন, মো. মোকসেদুল ইসলাম মারুফ ও সানিম আহম্মেদ।
উল্লেখ্য, ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) ২০১৩ সাল থেকে খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। সংগঠনটির দাবি, বর্তমানে দেশের ৩৫০টি থানা, ৬৪টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবী নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন