প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
ইবির লেখক ফোরামের সভাপতি জোহা, সম্পাদক মোজাহিদ
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাহিদ হোসেন মনোনীত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।দায়িত্ব পেয়ে নব মনোনীত সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, "বাংলাদেশ তরুণ লেখক ফোরাম সবসময় তরুণ লেখকদের নিয়ে কাজ করে। তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। আমাদের মূল লক্ষ্য থাকবে লেখালেখিতে আগ্রহী নতুন শিক্ষার্থীদের সৃজনশীল ও মুক্তচিন্তার বিকাশে সর্বোচ্চ সহায়তা করা। যাতে আমরা সবাই আমাদের লেখনীর মাধ্যমে এই দেশ ও এই সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এ জন্য আমি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি।"সংগঠনটির নব মনোনীত সভাপতি রবিউস সানি জোহা বলেন, "সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের সমন্বয়ে আমাদের শাখাকে একটি প্রাণবন্ত, আলোকিত ও সম্ভাবনাময় সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যাশা করছি, সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হবে"।প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম যাত্রা শুরু করে। তরুণ লেখকদের পরামর্শ, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি’।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন