প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ঢাবিতে DUES-এর বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ ক্যাম্পাস গড়ার আহ্বান
ডেস্ক নিউজ ||
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কার্জন হল লনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি (DUES) ও আরবোরিকালচার সেন্টারের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু হেনা মো. জুলফিকার আলী, আরবোরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ফজলুর রহমান চৌধুরী।এ ছাড়া মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ড. আফরোজা সুলতানা চমন, ড. মো. জসিমউদদীন, ড. মো. নাদিরুজ্জামান মন্ডল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লাহ খান।বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার সামাজিক দায়িত্বও।কর্মসূচির অংশ হিসেবে ফজলুল হক মুসলিম হল, শহিদুল্লাহ হল, একুশে হল, সুফিয়া কামাল হল, রোকেয়া হল, মহসিন হল ও স্যার এ. এফ. রহমান হলসহ বিভিন্ন হলের প্রতিনিধিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।একই সঙ্গে শিক্ষার্থী ও তরুণ সমাজকে পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন