প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট তারিখ পূর্বাহ্ণ হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়া দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করায় অধ্যাপক ড. মো. মনজুরুল হককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। দক্ষতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন