প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাবিপ্রবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
মোঃ আজিজুল ইসলাম , Campus Correspondent ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।কর্মসূচিতে অংশ নিয়ে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন,"বিএনপির রাজনীতি শুধু ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ নয়, জনগণের কল্যাণ, গণতন্ত্র ও একটি সমৃদ্ধ-মানবিক বাংলাদেশ গড়ে তোলাই এর অন্যতম লক্ষ্য। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মাধ্যমে আমরা বৃক্ষরোপণের পাশাপাশি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে চাই। মানুষ ও দেশের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রকৃত তাৎপর্য তুলে ধরতে চাই।"বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন, " '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ক্যাম্পাসকে সবুজায়ন করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করা।" এ ছাড়াও এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য একটি পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন