প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে ‘অদম্য-১৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ শুরু
মোঃ আজিজুল ইসলাম , Campus Correspondent ||
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার লক্ষ্যে শুরু হয়েছে ‘অদম্য-১৮ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। পাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সংলগ্ন মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।পাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি শেখ মুজাহিদ হোসেন, সাধারণ সম্পাদক কে. এম. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক এবং প্রচার সম্পাদক মো. রুমেল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকদের মতে, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে একটি উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে স্বাগত জানানো এবং তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন