প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ইবি ছাত্রশক্তির ৫ দফা
মোহাম্মদ সবুজ , কাম্প্যাস প্রতিনিধি ||
শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা নিশ্চিতের দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশক্তি। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের কাছে এ দাবি জানায় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দীন, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য তারেক জাহান জয় ও মিসনো আল আসনাওয়ী, মিডিয়া সেল সম্পাদক রাজু আহমেদ জীবন, ক্রীড়া সেল সম্পাদক সাব্বির আহমেদ, দপ্তর সেলের সদস্য রাফিদ জাবির অর্ণব, ক্রীড়া সেলের সদস্য মেহেরাব হোসেন মাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার সুযোগ সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আবাসিক হলের নির্ধারিত প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং মব জাস্টিস বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের আইন ও নীতিমালা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ।সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গতকাল দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, অস্ত্রের মহড়া, বহিরাগতদের অবাধ প্রবেশ ও প্রধান ফটকে জটলা সবকিছুই শিক্ষার্থীদের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা জোর দাবি জানাচ্ছি।’
সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন